সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র্যাংক ওয়ান পেনশন’ চালুর উদ্যোগ চলছে: প্রধানমন্ত্রী
সময়ের চিত্র ডেস্ক :
সেনাসদস্যদের অবসরকালীন নিরাপত্তা ও জীবনযাত্রার মান উন্নয়নে ‘ওয়ান র্যাংক ওয়ান পেনশন’ ব্যবস্থা চালুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর কল্যাণ, আধুনিকায়ন এবং প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে আয়োজিত ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠান-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে…


